০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে মৃত্যুর হার কমাতে মধুখালীতে ২ কিলোমিটার সড়কে তালগাছ রোপণ

মকিবুল মিয়া
  • আপডেট সময়ঃ ০১:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮ বার পড়া হয়েছে।

মকিবুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত হতে সুরক্ষায় ফরিদপুরের মধুখালীতে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে তালগাছের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার মেগচামী ইউনিয়নের গোপিনাথপুর থেকে নরকোনা পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণ একটি কার্যকরী পদক্ষেপ। তালগাছ লম্বা এবং এর বাকলে কার্বনের স্তর বেশি থাকায়, এটি বজ্রপাতকে আকর্ষণ করে এবং ভূমিতে নিরাপদভাবে বিদুৎ প্রবাহ ঘটাতে সাহায্য করে। এজন্যই বজ্রপাত প্রবণ এলাকায় বেশি করে তালগাছের চারা রোপণ করা উচিত। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বজ্রপাতে মৃত্যুর হার কমাতে মধুখালীতে ২ কিলোমিটার সড়কে তালগাছ রোপণ

আপডেট সময়ঃ ০১:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬