১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

ফরিদপুর (মধুখালী) উপজেলা সংবাদদাতা:

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখার উদ্যোগে ‘এ প্লাস সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধুখালী উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা শাখার সভাপতি সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড.ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোয়াজ বিল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও শিবিরের (জাবি) সেক্রেটারি মাজহারুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মওলানা আলীমুজ্জামান, সাধারণ সম্পাদক নওশের চৌধুরী, পৌর আমির রেজাউল করিম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইলিয়াস মোল্লা বলেন,
মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি ইউসুফ আলী বলেন, নৈতিকতাবিবর্জিত শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে হবে। দেশের শিক্ষাব্যবস্থায় একজন মানুষকে ধর্মচর্চা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করা হয় না, যার ফলে দিন দিন দুর্নীতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়ছে। দেশকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিক্ষার্থীদের ব্যক্তিজীবনে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে মধুখালী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির মধুখালী উপজেলা শাখা

আপডেট সময়ঃ ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬