০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বেলাবোয় ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শাহীনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোয় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়াদ হোসেন ওরফে দীপ্ত (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে বেলাব থানাধীন বারৈচা কান্দাপাড়া তিন রাস্তার মোড় এলাকায় পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নবী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রায়াদ হোসেন ওরফে দীপ্তের কাছ থেকে ৫৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার রায়াদ হোসেন ওরফে দীপ্ত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ছয়সুতি ইউনিয়নের হাফানিয়া (বাবুর বাড়ি) এলাকার এমাদ মিয়ার ছেলে।
এ ঘটনায় বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ জানিয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবোয় ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬