পবাকে হারিয়ে ফাইনালে মোহনপুর
- আপডেট সময়ঃ ০৮:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৩৭ বার পড়া হয়েছে।

ডিপিডি স্পোর্টসঃ
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচে ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়ে ফাইনাল নিশ্চিত করলো মোহনপুর উপজেলা।
৩১ আগষ্ট শনিবার রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল ম্যাচে রাজশাহী-৩ সংসদীয় দুইটি আসন পবা উপজেলা বনাম মোহনপুর উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলের আক্রমন পাল্লা আক্রমন ও উত্তেজনাপূর্ন খেলা অনুষ্ঠিত হলেও গোলশূন্য ভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। ট্রাইব্রেকারে পবা উপজেলা ৩ মোহনপুর উপজেলা ৪ গোলকরতে সক্ষম হয়। এতে মোহনপুর উপজেলা বিজয় অর্জন করে প্রথম ফাইনালিস্ট দল হিসেবে উত্তীর্ণ হলেন। আগামী ২ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মূখিমূখি হবে রাজশাহী-৫ সংসদীয় আসনের দুই উপজেলা দুর্গাপুর ও পুঠিয়া।



















