০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা

আরিফুজ্জামান রঞ্জু
  • আপডেট সময়ঃ ০৭:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতি শিক্ষার্থী এবং ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত ও সম্মাননা প্রদান করা হয়েছে। এসএসসি, দাখিল, জুনিয়র ও এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) ‘কৃতি শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন ও আনিছুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, কৃতি শিক্ষার্থী এনাম আহমেদ  প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত ১৫৮ জন, দাখিল পরীক্ষায় ৫ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় পর্যায়ে ৯১ জন, মাদ্রাসা পর্যায়ে ৪ জন এবং ইবতেদায়ি পর্যায়ে ১৮ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।
অন্যদিকে এসএসসি পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি পেয়েছে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২টি, দাখিল পরীক্ষায় ১০টি মাদ্রাসা এবং প্রাথমিক বৃত্তিতে ৭টি বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়।#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা

আপডেট সময়ঃ ০৭:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬