০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

”গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”

ডিপিডি প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৬:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহে দুর্গাপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদূল কুমার গোস্বামী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন।

শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাজিন মোস্তফা। তিনি ইংরেজি রচনা, তাৎক্ষণিক অভিনয় ও জারিগান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লায়লা আখতার জাহান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজয়ী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে তাদের মেধা, প্রতিভা ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার মূল্যায়ন করা সম্ভব।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) লায়লা আখতার জাহান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবক ও সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

”গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”

আপডেট সময়ঃ ০৬:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬