০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

বেলাবোতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবোতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৫৪৫ পিস ইয়াবা, ২৪ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৮৯০ টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বেলাব থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মো. সুমন মিয়া (৪২)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে উপজেলার ঝালকান্দা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মোছাঃ নিলুফা বেগম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৭ হাজার ২০০ টাকা এবং ২০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

বেলাবত থানার অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ জানান পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবোতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬