১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্ভাবনা বিষয়ক বাঘায় ১০ দিন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

আব্দুল হামিদ
  • আপডেট সময়ঃ ০৭:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ হলরুমে ৬৪ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণের পঞ্চম দিনে বৃহস্পতিবার (২০ আগষ্ট) সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ,সম্ভাবনা ও কৌশল বিষয়ে সেশন পরিচালনা করেন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, রাজশাহী জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলাম।

একই দিনে নৈতিকতা, শিষ্টাচার ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সেশন পরিচালনা করেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক মোঃ আব্দুল হানিফ মিয়া।

প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন কোর্স অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার এবং উপজেলা প্রশিক্ষক সোহেল রানা।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন কারী সদস্যরা পরবর্তীতে বাহিনীর পৃষ্ঠপোষকতায় বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে মোটর ড্রাইভিং ও ড্রাইভিং লাইসেন্স, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং, জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিং, স্টিল ফিক্সিং অ্যান্ড কারপেন্ট্রি, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার মেরামত, নিটিং অ্যান্ড উইভিং এবং ফ্যাশন ডিজাইনিং। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণটির সাতটি মৌলিক উদ্দেশ্যর মধ্যে রয়েছে। ১. উদ্যমী তরুণদের এ প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবক হিসেবে বাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং দেশের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবক এর ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া ২.প্রশিক্ষণার্থীদের মানব নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া ; ৩.সামাজিক অপরাধ ও শৃঙ্খলা সম্পর্কে সচেতন করে কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া ৪.সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্ত হওয়ার সুযোগ সম্ভাবনা এবং কৌশল সম্পর্কে ধারণা দেওয়া ৫.স্বল্পকালীন মোতায়েনকালে নিরাপত্তা রক্ষার দায়িত্বপালনে করণীয় ও বর্জনীয় সমূহে ধারণা দেওয়া,
৬.মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগকালীন পৃথিবীর সদস্যদের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া ৭. নৈতিকতা শিষ্টাচার ও বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবকের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়। উপস্থিত ছিলেন – উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, আড়ানী ইউনিয়ন দলনেতা রুহুল আমিন, মোহাম্মদ আলী সুজন , দলনেত্রী জেসমিন। ৬৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৪৪ পুরুষ ও ২০ নারী জন ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্ভাবনা বিষয়ক বাঘায় ১০ দিন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

আপডেট সময়ঃ ০৭:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬