০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) এনামুল।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি না করা এবং কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহের বিষয়ে সতর্ক করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময়ঃ ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬