০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

রাজশাহীর তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ০৫:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন দীর্ঘদিনের অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা
মাহমুদুল হাসান।তার গ্রামের বাড়ি  তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট
থানার বড়গাচ্ছী এলাকায়। তবে তাঁর বেড়ে ওঠা রাজশাহী বিভাগীয় শহরে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে তিনি আনুষ্ঠানিকভাবে তানোর থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন।তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে পুলিশ বিভাগে নিজের অবস্থান তৈরি করেছেন মাহমুদুল হাসান।তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
চাকরিজীবনে তিনি রাজশাহী জেলা পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তানোর থানার সাবেক ওসি এসএম মাসুদ পারভেজের স্থলাভিষিক্ত হয়েছেন মাহমুদুল হাসান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তানোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।এবিষয়ে মুঠোফোনে এ প্রতিবেদককে নতুন ওসি মাহমুদুল হাসান বলেন, “তানোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।এক্ষেত্রে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।”থানা সূত্রে জানা গেছে, নতুন ওসি যোগদানের আগে তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, এর আগে গত ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প�

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান

আপডেট সময়ঃ ০৫:৫১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬