০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

চাঁপাইয়ের আতাহার বাজারে সার দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, সদের টেড্রার্সের তিন লাখ টাকা জরিমানা

আলিফ হোসেন
  • আপডেট সময়ঃ ০১:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে।

আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের(ইউপি)আতাহার বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী মেসার্স সদের টেড্রার্সের তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।সোমবার (১৭আগস্ট)
জেলা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ-এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান  পরিচালনা করেন।
এ সময়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সংমিশ্রণে নকল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় মেসার্স সদের টেড্রার্সের স্বত্বাধিকারী সদের আলীকে (৩৮)
হাতেনাতে আটক করা হয়। এবং দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়। দোকান সংলগ্ন অন্য একটি গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। দোকানের স্টক রেজিস্টার যাচাই করে প্রকৃত মজুদের সঙ্গে রেজিস্টারের ব্যাপক পার্থক্য পাওয়া যায়। এছাড়া, আসামি পর্যাপ্ত পরিমাণ বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টার প্রদর্শন করতে ব্যর্থ হন। উল্লিখিত অপরাধসমূহের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা  সুনাইন বিন জামানের (চাঁপাইনবাবগঞ্জ সদর) প্রসিকিউশনের প্রেক্ষিতে আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করায় আসামির স্বীকারোক্তির ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায়  সদের আলীকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত রাসায়নিক পদার্থসমূহ যথাযথ পদ্ধতিতে বিলিবন্দেজের জন্য উপজেলা
পদ্ধতিতে বিলিবন্দেজের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা  (আহবায়ক), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ সদর, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর ও ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সমন্বয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত সার পরবর্তী দিন থেকে সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিক বা তার উপযুক্ত প্রতিনিধিকে বুঝিয়ে দেয়ার জন্য জিয়াউর রহমানকে (উপ সহকারী কৃষি কর্মকর্তা, জামতাড়া ব্লক) দায়িত্ব প্রদান করে তার জিম্মায় দেয়া হয়। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার (ইউএনও) (চাঁপাইনবাবগঞ্জ সদর) সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।#

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইয়ের আতাহার বাজারে সার দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, সদের টেড্রার্সের তিন লাখ টাকা জরিমানা

আপডেট সময়ঃ ০১:০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬