০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

বেলাবোতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ডিপিডি প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ১২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার (নরসিংদী) প্রতিনিধি:

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে নরসিংদীর বেলাবোতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এসব অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। সমাজ থেকে এই বর্বরতা দূর করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সিনিয়র সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, অর্থ সম্পাদক পারভীন আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান কাজলসহ মহিলা পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন থেকে অবিলম্বে নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত এবং সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবোতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময়ঃ ১২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬