০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
আলিফ হোসেন,তানোর
- আপডেট সময়ঃ ১০:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৭৩ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ
গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী এবং দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহাফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, রোববার (১৬ আগস্ট) রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেনের পৃষ্ঠপোষকতায় ও সরঞ্জাই ইউনিয়ন (ইউপি) ছাত্রদলের উদ্যোগে নবনবী ক্বওমি মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও তানোে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, সরঞ্জাই ইউনিয়ন (ইউপি) ছাত্রদলের ছাত্রনেতা মাহফুজুর রহমান, রওক হাসনাত, নিসান, তালন্দ ইউনিয়ন (ইউপি) ছাত্রনেতা রাহিম, কামারগা ইউনিয়ন (ইউপি) ছাত্রনেতা সুইট ও তানোর পৌরসভা ছাত্রনেতা সজিবপ্রমুখ।
ট্যাগসঃ


















