তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময়ঃ ১০:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার (ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা) তানভীর আহমেদ সজীবের বদলি ঠেকাতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা আমশো মথুরাপুর গ্রামের সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেক ও বিএনপির কর্মী একদিল মন্ডল ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বিএনপি নেতা খালেক বলেন, তহসিলদার আমাদের ভাল কাজ করে। তিনি ভাল মানুষ, আমরা সবাই তার কাজে সন্তুষ্ট। অভিযোগকারী সাকিল মিথ্যা অভিযোগ করেছে। তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। তহসিলদার তানভীরের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে।তারা বলেন, একটি দালাল চক্র অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তহসিলদারকে সরাতে নানা চক্রান্ত শুরু করেছে।কিন্ত্ত আমরা শান্তিপ্রিয় সাধারণ মানুষ তার সঙ্গে রয়েছি।তারা বলেন, আমরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি তহসিলদারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগের অধিকতর তদন্ত করা হোক। তদন্তে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হোক,আর অভিযোগ মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রসঙ্গত,তানভির আহম্মেদ সজিব এখানে তহসিলদার হিসেবে যোগদানের পর ভুমি অফিস দালাল মুক্ত ঘোষণা করেন।তিনি তার সততা ও মানবিক আচরনের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যই সাধারণ মানুষের হৃদয়ে পৃথক জায়গা করে নেন।জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।অথচ একটি দালাল চক্র এটা সহজভাবে মেনে নিতে পারেননি।#


















