০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন আলোচনা সভা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৭:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

‘রূপালী মৎস্যে স্বর্নিভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে ১৮ আগস্ট পর্যন্ত।
কর্মসূচির প্রথম দিন রোববার(১৬ আগষ্ট)বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা চত্তরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ব্যাপী নির্বাচিত মৎস্যচাষি মোঃরবিউল ইসলাম ও আঃ রাজ্জাক ২জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “আমি নিজেও একসময় মাছ চাষ করেছি। মাছ চাষের সঙ্গে আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে। আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাঘার মাটি ও পানি মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পিতভাবে মাছ চাষ করলে মৎস্যচাষিরা যেমন লাভবান হবেন, তেমনি এলাকার অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।”
উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা উপজেলা মৎস্য সমিতির সভাপতি আঃসামাদ, বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক যুবদল আহ্বায়ক আবু সালেহ আহমেদ সালাম, মোখলেছুর রহমান মুকুল, যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জাতীয় মৎস্য পক্ষ দ্বিতীয় দিন সোমবার (১৭ আগস্ট) উপজেলা মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা এবং জলাশয়ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
তৃতীয় দিন মঙ্গলবার (১৮ আগস্ট) স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন আলোচনা সভা

আপডেট সময়ঃ ০৭:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬