আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময়ঃ ০৭:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে র্যালি, মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা চত্বরে ফিতা কেটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ঘোষনা করা হয়। পরে র্যালি ও উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদমদীঘির সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন। আরো বক্তব্য রাখেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, মৎস্য হ্যাচারী মালিক বেলাল সরদার, শিহাবুল হক চৌধুরী প্রমুখ।
সভায় স্থানীয় পর্যায়ে সফল পাঙ্গাস মাছ উৎপাদনকারি হিসাবে আব্দুস ছাত্তার, সফল মাছের পোনা উৎপাদনকারি রেজাউল হক বাচ্চু ও সফল মাছের রেনু উৎপাদনকারি হিসাবে শিহাবুল হক চৌধুরীকে ক্রেস্ট প্রদাণ করা হয়।


















