০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মান্দায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে হাতুড়িপেটা

আরিফুজ্জামান রন্জু
  • আপডেট সময়ঃ ০৮:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে।
  1. মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
    নওগাঁর মান্দায় চাঁদার ৫০ হাজার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আব্দুল জলিল (৫০) বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল জলিল দেলুয়াবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে বাইসাইকেল মেরামত ও পেট্রোল বিক্রির ব্যবসা করে আসছেন। ব্যবসা পরিচালনার জন্য চককানু গ্রামের সোহেল রানা, আল আমিন, রুবেল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দিলে তাঁকে দেলুয়াবাড়ি বাজারে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
    এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট বেলা ১১টার দিকে সোহেল রানা, আল আমিন ও রুবেল হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজন আব্দুল জলিলের দোকানে গিয়ে পুনরায় ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় টাকা দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দোকানে থাকা হাতুড়ি ও লোহার রড দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
    এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে স্থানীয়রা আহত আব্দুল জলিলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
    এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী মিরজান বিবি বাদী হয়ে সোহেল রানা, আল আমিন, রুবেল হোসেনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
    তবে অভিযুক্ত আল আমিন তাঁর বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
    মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে হাতুড়িপেটা

আপডেট সময়ঃ ০৮:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬