দুর্গাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময়ঃ ০৭:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট ২০২৬ শনিবার বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দুর্গাপুর উপজেলা, পৌরসভা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্ম ও রাজনৈতিক বর্নাঢ্য জীবন সম্পর্কে বিশদ আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তিনি কারো সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করতে গেলে উন্নয়নের কথা মনে পড়ে। রাজশাহীর সিংহভাগ উন্নয়ন বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পথ ধরেই বর্তমান সরকার বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে কাজ করছেন। এসময় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবীর বুলু, এস এম আকবর আলী বাবলু, গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, আব্দুস সামাদ, বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বজলুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, আজাদ রেজাউল করিম, রবিউল ইসলাম খান রবিন, মাসুদ রানা প্রামানিক, সোহেল রানা সেলিম, মোস্তাক আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোহাইমেনুল হক রেন্টু, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়, সাবেক আহবায়ক চয়েন উদ্দিন, জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, মাসুম পারভেজ, রেন্টু ইসলাম, সোহেল রানা শহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন রিমন, সদস্য সচিব এসএম সাকিব হাসান সহ দুর্গাপুর উপজেলার সকল ইউনিয়ন ও সকল ইউনিটের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#



















