১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

চাকরি হারালেন বিতর্কীত ওসি নিবারন 

ডিপিডি ডেক্সঃ
  • আপডেট সময়ঃ ০৮:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

Oplus_131072

ডিপিডি ডেক্সঃ

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার সাবেক ওসি নিবারন চন্দ্র বর্মনসহ ৪৯জন পুলিশ ইন্সপেক্টরের চাকরির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসির দায়িত্ব পালনকালে নিবারন চন্দ্র বর্মনের বিরুদ্ধে সেসময়ের বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের নামে হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার করে হয়রানি ও নির্যাতন চালানোর এবং অর্থ বাণিজ্যের অভিযোগ রয়েছে।
নিবারন চন্দ্র বর্মন প্রায় তিন বছর বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি সহ নানা বিতর্কিত কর্মকান্ডের জন্য ২২ জানুয়ারি তাঁকে বোয়ালিয়া মডেল থানা থেকে সরিয়ে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়। বর্তমান সরকারের আমলে তাঁকে জামালপুরের একটি থানায় ওসি হিসাবে পদায়ন করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

চাকরি হারালেন বিতর্কীত ওসি নিবারন 

আপডেট সময়ঃ ০৮:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬