রাজশাহীর গর্বিত সন্তান রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম
- আপডেট সময়ঃ ০৭:২৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।

রাজশাহীর গর্বিত সন্তান রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম
আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরের গর্বিত সন্তান ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম।তিনি উপমহাদেশের ঐতিহ্যবাহী চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি
সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন এবং তিনি তার মেধা, বিচক্ষণতা, মানবিকতা ও প্রজ্ঞার মাধ্যমে রামেক হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, উপজেলা হতে চিকিৎসা সেবা নিতে ছুটে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
তার এই দায়িত্ববোধ শুধু রাজশাহীর মানুষের জন্য নয়, সারা দেশের গর্ব হিসেবে খ্যাত হতে চলেছে।আমরা রাজশাহীর সকল শ্রেণী পেশার মানুষ তার পাশে থেকে সেবার মান উন্নত করণে সকলেই সহযোগিতা করবো।
কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে অনেক সময় অজান্তেই ছোট ছোট ভুল হতে পারে সেগুলো কে আমরা পরামর্শ দিয়ে শুধরে নেয়ার চেষ্টা করবো। আমরা রাজশাহীবাসী রামেক হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলামের কাছে আশা করবো তার মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে আরো উন্নত ও আধুনিকায়ণ হাসপাতাল হিসাবে গড়ে তুলতে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং ইতিমধ্যেই তার ফল আমাদের চোখে পড়তে শুরু করেছে বলে আমি মনে করি। তবে আমাদের সবাইকে তার পাশে থেকে সহযোগিতা করতে হবে,কারো একার পক্ষেই ভালো সবকিছু করা কখনোই সম্ভব হয়নি এবং হবে না এটাও আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি। তবে ভুল ধরা যতো কঠিন তার চেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কাজ করা আরো অনেক কঠিন এবং এই সমস্ত জায়গায় যাওয়া আরো কঠিন! এগুলো এলাকা এবং দেশবাসীর জন্য স্বয়ং আল্লাহ প্রেরণ করে থাকেন। কারণ এলাকার গর্বিত ও দেশের গর্বিত সন্তান সবাই যেমন হতে পারেন না, তেমন এই সমস্ত জায়গায় সবাই যেতে ও পারেন না।এই সমস্ত জায়গায় যেতে হলে অনেক চুড়ায়-উতরাই পেরিয়ে অনেক কষ্ট ও সাধনার মাধ্যমে যেতে হয়। তাই রামেক হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম শুধু গর্বিত মা-বাবার একজন সন্তান নয়, শুধু তানোরবাসীর গর্ব নয়, আমাদের রাজশাহীবাসীর সবার গর্ব তথা সারা বাংলাদেশের গর্ব, তাই আমরা সকলেই তার সার্বিক মঙ্গল কামনা করবো এবং পাশে থাকবো ইনশাল্লাহ্।


















