০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, শাজাহানপুর (বগুড়া):
বগুড়ার শাজাহানপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—পারতেখুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৯) ও আলমগীর হোসেনের ছেলে রাজু (২৩)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও আহতদের পরিবারের সদস্যদের দাবি, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। শুক্রবার মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন রবিউল ও রাজুকে ছুরিকাঘাত করলে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পারতেখুর সরদার পাড়ার দুলাল হোসেনের পুত্র ইমন (২০) ও মিজানুর রহমানের পুত্র হাবিব (২১)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা দুজনকে গ্রেফতার করা হয়েছে মামার প্রস্তুতি চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত

আপডেট সময়ঃ ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬