চারঘাটে ২০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।

চারঘাটে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ কামরুজ্জামান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মালেকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালেকার মোড়ের বাসিন্দা কামরুজ্জামানকে আটক করে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কামরুজ্জামান (৫০) মালেকার মোড় এলাকার আঃ হাকিমের ছেলে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মালেকার মোড়ে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চারঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















