চারঘাটে ৫ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৯:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ খলিলুর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার কালুহাটি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কালুহাটি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে খলিলুর রহমানের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে চারঘাট মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চারঘাটকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম আরও জোরদার করা হবে।



















