১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

দুর্গাপুরে সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিপিডি’র সম্মাননা 

এমআর মানিক
  • আপডেট সময়ঃ ০৮:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে।

দুর্গাপুরে সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিপিডি’র সম্মাননা

এমআর মানিক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিষ্ঠানের প্রতি সম্মান ও সৌহার্দ্য প্রকাশের অংশ হিসেবে সম্মাননা উপহার প্রদান করেছে দৈনিক পথের দিশা, ডিপিডি টেলিভিশন।
১৩ আগষ্ট বৃহস্পতিবার দিনব্যাপী দুর্গাপুরের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্টদের হাতে এ সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।
সম্মাননা উপহার প্রদান করা হয় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লায়লা নূর তানজু, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ কর্মকর্তা পঞ্চানন্দ সরকার, দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শাহাবুল হক।

দৈনিক পথের দিশা,ডিপিডি টেলিভিশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের হাতে স্মারক হিসেবে বিশেষভাবে তৈরি করা সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দৈনিক পথের দিশা,ডিপিডি টেলিভিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান।
দৈনিক পথের দিশা,ডিপিডি টেলিভিশন স্থানীয়, জাতীয় ও বিভিন্ন শ্রেণির সংবাদ নিয়ে কাজ করছে। এর সংবাদ বিভাগে রাজশাহী অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানীয় ঘটনা, প্রশাসনিক কার্যক্রম, অপরাধ, শিক্ষা,ক্রীড়া, কৃষি, নারী ও শিশু, স্বাস্থ্য,বিনোদন, ফিচার এবং ফেসবুক নিউজসহ বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদ প্রকাশ করা হচ্ছে।

সংবাদ মাধ্যমের মূল দায়িত্ব হলো মানুষের কথা তুলে ধরা, জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং সমাজের বিভিন্ন ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরা। সেই দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই দেশ ব্যাপী এ সম্মাননা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক পথের দিশা, ডিপিডি টেলিভিশনের চেয়ারম্যান সামছুন নাহার, সম্পাদক ও প্রকাশক মোবারক হোসেন শিশির, বার্তা সম্পাদক হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি মশিউর রহমান মানিক।
দৈনিক পথের দিশা, ডিপিডি টেলিভিশনের এ উদ্যোগকে স্থানীয় সাংবাদিকতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির একটি সৌহার্দ্যপূর্ণ প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলোপ দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে দৈনিক পথের দিশা, ডিপিডি টেলিভিশন তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিপিডি’র সম্মাননা 

আপডেট সময়ঃ ০৮:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬