মান্দায় করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময়ঃ ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি র্যালি উপজেলা সদর প্রসাদপুর বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে মান্দা প্রেস ক্লাবের হলরুমে উপজেলা প্রতিনিধি আলহাজ¦ আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কালিগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, পলাশ চন্দ্র সরকার, মান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংবাদিক আরিফুজ্জামান রঞ্জু, মহসীন আলী, সায়েদ রায়হানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।#


















