০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারী

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৪:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

বাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারী

শামীম রেজাঃ
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের বাসিন্দা শ্যামল উদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।
বুধবার (১২ আগস্ট) শ্যামল উদ্দিনের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং গভীর সমবেদনা জানান।

জানা গেছে, সৌদি আরবে কর্মরত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান শ্যামল উদ্দিন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শ্যামলের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে যান সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। এ সময় বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে সংসদ সদস্য মরহুম শ্যামল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। একই সঙ্গে পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দও শ্যামলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে প্রিয়জনকে হারানোর শোকে কাতর পরিবারের সদস্যরা শ্যামল উদ্দিনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারী

আপডেট সময়ঃ ০৪:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬