০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফসহ প্রাইভেটকার জব্দয়পলাতক ২

রবিউল ইসলাম মিনাল
  • আপডেট সময়ঃ ০৫:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকারে চড়ে পালিয়ে গেছে দুই মাদক কারবারি। পরবর্তীতে পালিয়ে যাওয়া গাড়িটি পাশের গোমস্তাপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এবং পুলিশ সেটি জব্দ করে।
​সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার জৈটাবটতলা গ্রামের মাসুদ রানার বসতবাড়ির পশ্চিম পাশে অর্জুন গাছের নিচের পাকা সড়ক থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
​পলাতক দুই আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনামসজিদ গ্রামের আতাউর রহমানের ছেলে মো. রুবেল হক (২৬) এবং একই উপজেলার কমলাকান্তি রাণীহাটি গ্রামের সুভান আলীর ছেলে মো. কামিরুল (২৫)।
​জেলা পুলিশ জানায়, গোদাগাড়ী ও আশপাশের এলাকায় নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সূত্রে তথ্য পাওয়া যায় জৈটাবটলা এলাকায় একটি প্রাইভেটকারের পেছনের দরজা খুলে দুজন ব্যক্তি দুটি সাদা প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।
​অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আসামিরা বস্তা দুটি সড়কের ওপর ফেলে সিলভার গোল্ড রঙের একটি প্রাইভেটকারে করে নাচোল অভিমুখে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৪০০ বোতল অবৈধ মাদক এসকাফ উদ্ধার করে।
​এদিকে, দ্রুতবেগে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটি গোমস্তাপুর থানা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে জব্দ রাখে। তবে গাড়িটি থেকে নতুন করে কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
​এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফসহ প্রাইভেটকার জব্দয়পলাতক ২

আপডেট সময়ঃ ০৫:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬