রাজশাহী দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ
- আপডেট সময়ঃ ০৪:২৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:
রাজশাহী দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির ( সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী ) স্বেচ্ছাসেবী নিয়োজিতকরন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ৯ আগষ্ট) রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম ও উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান স্বাক্ষরিত ভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।
সংশ্লীষ্ঠ সুত্রে জানাগেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ফ্যামিলি কার্ড শুমারি তথ্য ভাণ্ডার কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার ও পৌরসভা সহ ৭ টি ইউনিয়নের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ভাবে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) উম্মে হাবিবা ফারজানা নিজ দায়িত্বে পরীক্ষার হল পরিদর্শন সহ সার্বিক সুন্দর ও সুষ্ঠু পরীক্ষা করার লক্ষ্যে পর্যবেক্ষণের সর্বোচ্চ ভূমিকা রাখুন। আবেদনকারীগনের দাখিলকৃত পরীক্ষার কাগজপত্র যাচাই শেষ না হওয়া পর্যন্ত (ইউএনও) উম্মে হাবিবার উপস্থিতি দেখা যায় । এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত, সংরক্ষিত এবং ৷ ট্যালেন্ট পরীক্ষার্থী প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, দূর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ বাস্তবায়নের নিমিত্ত স্বোচ্ছাসেবী ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদের ১ম পর্যায়ের নিয়োগ পরীক্ষা গত (২৫ জুলাই) শনিবার বেলা ১১ ঘটিকায় দূর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এরপর ২য় পর্যায়ের নিয়োগ পরীক্ষা (২৮ জুলাই) মঙ্গলবার বেলা ৩ ঘটিকার সময় দূর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষার পর একই দিনে ২য় পর্যায়ের মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ১ম পর্যায়ের ব্যবহারিক পরীক্ষার মৌখিক পরীক্ষা গত (২ আগষ্ট) নেওয়া হয়।
দুর্গাপুর ফ্যামিলি কার্ড শুমারির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও) উম্মে হাবিবা ফারজানা জানান । আমার কাছে এ বিষয় দুর্গাপুর উপজেলায় বাসীদেরকে ভালো কিছু দেবার। আমার জন্য চ্যালেঞ্জ ছিল । তবে সবাই নিজ নিজ জায়গা থেকে আমাকে সহায়তা করেছেন । চেষ্টার ফলে অরজিনাল ট্যালেন্টদেকে বাহির করে দুর্গাপুর উপজেলা কে সহযোগিতা করা সরকারি নীতিমালা এবং সরকারি বিধি মোতাবেক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো।



















