০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১
মাহিদুল ইসলাম ফরহাদ
- আপডেট সময়ঃ ০১:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্ত এলাকা
(কয়লাবাড়ী ও আজমতপুর গ্রাম) ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ (৬৮ বোতলসহ ১ জন আটক এবং ৮২ বোতল মালিকবিহীন উদ্ধার) মো. রাজিব আলী (২৯), পিতা-মো. আজিজুল হক ৭ আগস্ট ২০২৬ দিবাগত রাত থেকে ৮ আগস্ট ২০২৬ ভোররাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ মো. রাজিব আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৯ বিজিবি। সোনামসজিদ ও আজমতপুর বিওপির পৃথক দুটি দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ট্যাগসঃ


















