১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় ২৯৬ পিস ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
আরিফুজ্জামান রঞ্জু
- আপডেট সময়ঃ ০৯:৫২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১০৩ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ পিস ফেন্সিডিল, একটি ডিসকভার ১২৫ মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫।
শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. রেজাউল করিম (৪১), পিতা মৃত আতাব আলী, গ্রাম চকতারা, নওগাঁ সদর উপজেলা এবং মো. হাবিবুর রহমান (২২), পিতা মোবারক আলী, গ্রাম সরদারপাড়া, নওগাঁ সদর উপজেলা।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৯৬ পিস ফেন্সিডিল ও একটি ডিসকভার ১২৫ মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ট্যাগসঃ




















