১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

আত্রাইয়ে ২০ লাখ টাকা মূল্যের ট্রাক্টর চুরি

আব্দুস ছালাম, আত্রাই
  • আপডেট সময়ঃ ১০:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে।

আব্দুস ছালাম, আত্রাই

নওগাঁর আত্রাইয়ে প্রায় সাড়ে ১৯লাখ টাকা দামের একটি ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার জাম-আমরুল উত্তরপাড়া এলাকার একটি ইটভাটার সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানাপুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

জাত-আমরুল উত্তরপাড়া এলাকার জুয়েল প্রামানিকের ছেলে ট্রাক্টর মালিক ফয়সাল প্রামানিক জানান,বেশ কিছু দিন ধরে এলাকার একটি ইটভাটার সামনে ট্রাক্টরটি রাখা ছিল। এদিন রাতেও ঘুমানোর আগে একবার গিয়ে ট্রাক্টরটি দেখে এসেছিলেন। কিন্তু সকালে গিয়ে দেখতে পান চোরেরা ট্রাক্টরটি চুরি করে নিয়ে গেছে। সোনালীকা ট্রাক্টরটি তিনি প্রায় সাড়ে ১৯লাখ টাকা দিয়ে কিনেছিলেন বলে জানিয়েছেন ফয়সাল প্রামানিক।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

আত্রাইয়ে ২০ লাখ টাকা মূল্যের ট্রাক্টর চুরি

আপডেট সময়ঃ ১০:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬