০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মকিবুল মিয়া
  • আপডেট সময়ঃ ০৯:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ফরিদপুরের মধুখালীতে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের গণআন্দোলনের ইতিহাস তুলে ধরে আলোচনা বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, জামায়াতে ইসলামীর মধুখালী উপজেলা আমির মওলানা আলিমুজ্জামান, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ান আবেদিন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম শারাফাত শরৎ, এনসিপির মধুখালী উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রাকিবুল হাসান মিঠু, যুগ্ম সদস্য সচিব কাজী জহিরুল ইসলাম মানিক, জুলাই যোদ্ধা ছাত্র প্রতিনিধি রিফাত তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট সময়ঃ ০৯:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬