১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনামঃ
ফারহান লাবিব আলহাজ্ব মকবুল হোসেন ল্যাবরেটরী স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, সে ডাক্তার হতে চায়
মোবারক হোসেন শিশিরঃ
- আপডেট সময়ঃ ০৭:২৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।

মোবারক হোসেন শিশিরঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব মকবুল হোসেন ল্যাবরেটরী স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে ফারহান লাবিব।
ফারহান লাবিব দুর্গাপুর উপজেলার সালঘরিয়া গ্রামের মোঃ মিজানুর রহমান মিজান ও রোজিনা খাতুন দম্পতির একমাত্র পুত্র। ফারহান লাবিব প্রাথমিক পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ট্যাগসঃ









