০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ভেকু মেশিন অকেজো, দুইজনকে কারাদণ্ড

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৮:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।
প্রথম অভিযানে গোয়ালকান্দি ইউনিয়নের আনদিয়ার বাগান এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের মাধ্যমে রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তবে অভিযুক্তদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। এ সময় কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।
পরবর্তীতে ঝিকড়া ইউনিয়নের সেউজবাড়ি বাজার এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন ও মাটি পরিবহনের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় একটি ভেকু মেশিন জব্দ করে অকেজো করা হয়। সন্ধ্যায় ঝিকড়া ইউনিয়নের বারুইপাড়া এলাকায় তৃতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমতিবিহীন পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহনের অভিযোগে ঘটনাস্থল থেকে মাজেদুর (২৮) ও সাদেকুল (১৯) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে একটি ভেকু মেশিনও অকেজো করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বারুইপাড়া এলাকায় এর আগেও পাঁচবার অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ইতোমধ্যে তিনটি ভেকু মেশিন ও চারটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা জানান, কৃষি জমি রক্ষা, অবৈধ পুকুর খনন বন্ধ এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ মাটি কাটা ও পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ভেকু মেশিন অকেজো, দুইজনকে কারাদণ্ড

আপডেট সময়ঃ ০৮:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬