দূর্গাপুরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ওপ্রদর্শনী অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৩:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১ বার পড়া হয়েছে।

এম আর মানিক রাজশাহী, প্রতিনিধি:
স্থানীয়ভাবে উদ্ভাবিত দূর্গাপুর লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। (১৭ জুন বুধবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন,দূর্গাপুর রাজশাহী। এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাস্তবায়নে উপজেলা প্রশাসন, দুর্গাপুর রাজশাহী ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ( বিসিএসআইআর)সার্বিক সহযোগিতায়, মাধ্যামিক অফিসার মাহিদুল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক রাজশাহী কাজী শহিদুল ইসলাম এর আনুপস্থিতিতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব( প্রশাসন -১ শাখা) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ঢাকা মাহমুদ আল হাসান, সায়েন্টিফিক অফিসার আইজিসিআরটি বিসিএসআইআর ঢাকা তানভির আহমেদ,সায়েন্টিফিক অফিসার আইজিসিআরটি বিসিএসআইআর ঢাকা আল আমিন, আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন, এই প্রদর্শনীতে দুর্গাপুর উপজেলার মোট দশটি স্টল অংশগ্রহণ করেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলি হল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর),উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল দুর্গাপুর রাজশাহী, দুর্গাপুর কলেজ, দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আমগ্রাম উচ্চ বিদ্যালয়, হাট কানপড়া উচ্চ বিদ্যালয় , পানা নগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় , দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ,দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ, অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির সুফলএবং কুফল সম্পর্কে আলোচনা করা হয়, এবং মানব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তিব্যবহার করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত সবাইকে আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার। মাসতুরা আমিনা।
এবং অনুষ্ঠানে অতিথিবৃন্দ গন স্টল গুলো পরিদর্শন করেন এবং খুদে বিজ্ঞানীদের কাছ থেকে তাদের তৈরি বিজ্ঞান প্রযুক্তির তৈরি সরঞ্জামাদি ব্যবহার সুফল এবং কুফল সম্পর্কে খোঁজখবর নেন এবং পরামর্শ প্রদান করেন। বিজ্ঞান এবং প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেন দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান অধিকার করেন দুর্গাপুর ডিগ্রী কলেজ এবং
তৃতীয় স্থান অধিকার করেন দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ, প্রদর্শনী পরিদর্শন শেষে প্রথম দ্বিতীয়এবং তৃতীয় স্থান অধিকারী সহ সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
















