০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

বাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৬:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং একটি ভেকু মেশিন অকেজো করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারের উত্তর পাশে জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে মাটি বিক্রি করে আসছিল। ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি মাটি পরিবহনের কারণে স্থানীয় সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করা হয়। একই সঙ্গে সিরাজুল ইসলাম শাকিল (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানায়, একই স্থানে এর আগেও সাতবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং ছয়টি ভেকু মেশিন অকেজো করা হয়েছে। এরপরও একটি প্রভাবশালী মাটি সিন্ডিকেট অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। এ সময় হাটগাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড

আপডেট সময়ঃ ০৬:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬