০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

বাগমারায় প্রতিহিংসায় প্রতিপক্ষের আমগাছ ও পান বরজ কর্তনের অভিযোগ

হাসিবুর রহমান হাসিবঃ
  • আপডেট সময়ঃ ০২:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে।

Oplus_16908288

প্রতিবেদক: হাসিবুর রহমান হাসিবঃ

রাজশাহীর বাগমারায় প্রতিহিংসার বসবর্তী হয়ে প্রতিপক্ষের আমগাছ ও পান বরজের পান গাছ কর্তনের অভিযোগ করা হয়েছে।

২৬ মে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ইসমাইলপুর গ্রামের রেজাউল ইসলামের জমিতে রোপিত আম গাছের চারা ও পান বরজের পানগাছ কর্তন করা হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পান বরজ ও আম গাছ মালিক মোঃ রেজাউল করিম অভিযোগ করেন, কেবা কাহারা রাতের আঁধারে আট দশটি আম গাছ ও একটি পান বরজের সকল কেটে ফেলেছে। রেজাউল করিম আরো জানান, গত ২০/৫/২০২৬ ইং তারিখে জমি জমাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই ইসাহাক ও তার ছেলে মাহাবুর রহমান আমাকে প্রাণনাশের হুমকি দিলে আমি ওই দিনই বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এরপর গতকাল থানা থেকে তদন্তের জন্য একটি টিম আসে এবং তদন্ত করে চলে যায়। ঐদিন রাত্রে অর্থাৎ গত রাত্রে আমগাছ কর্তন এবং পান বরজ কর্তন করা হয়। এতে আমার পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে স্থানীয় ব্যক্তি বাবুল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, রেজাউল একজন শান্ত এবং নিরীহ ছেলে। তার প্রতিপক্ষ ইসাহাক ও তার ছেলে হাতে হাসুয়া নিয়ে আম বাগানে ঘোরাঘুরি করছিল, আমার ধারণা রাত্রে তারা এই কাজ করে থাকতে পারে। এ বিষয়ে আরো জানতে চাইলে স্থানীয় আজাহার বলেন, জমি ক্রয় বিক্রয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। হিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষ রেজাউলের ক্ষতি সাধন করেছে বলে আমার মনে হয়। মাহবুবুর রহমানের সাথে ০১৭৪৬১০৮২৭০ ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আম গাছ এবং পান বরজের গাছ কর্তনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রেজাউল করিম আমাকে ফাঁসানোর এ ধরনের অভিযোগ করছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় প্রতিহিংসায় প্রতিপক্ষের আমগাছ ও পান বরজ কর্তনের অভিযোগ

আপডেট সময়ঃ ০২:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬