০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বাগমারার মেন্দীপাড়া-মহব্বতপুর ফেরিঘাট সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন

ডিপিডি প্রতিবেদক:
  • আপডেট সময়ঃ ০৭:৪৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক: 

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো নতুন এক মাইলফলক। দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে শ্রীপুর ইউনিয়নের মেন্দীপাড়া পাকা রাস্তা হতে গনিপুর ইউনিয়নের মহব্বতপুর ফেরিঘাট পর্যন্ত নতুন পাকা সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়নমূলক এ কাজের শুভ উদ্বোধন করেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১১ নং গনিপুর ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান এডভোকেট মনিরুজ্জামান রঞ্জু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাস্তা নির্মাণের ফলে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য ও বিভিন্ন মালামাল পরিবহনেও গতি আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মল্লিক, শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসলাম হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম আকাশ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল রানা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জায়েদুল আলম, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মকছেদ আলী, যুবনেতা রাকিব, ছাত্রনেতা সজীব সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার ও পাকা নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। অবশেষে সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে শ্রীপুর ইউনিয়ন ও গনিপুর ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার মেন্দীপাড়া-মহব্বতপুর ফেরিঘাট সড়কের নির্মাণকাজের শুভ উদ্বোধন

আপডেট সময়ঃ ০৭:৪৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬