বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক, সন্ধান মেলেনি এখনো
- আপডেট সময়ঃ ০৮:৪৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে সাজেদুর রহমান (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার সূর্যপাড়া গ্রামের বেলী ব্রিজ সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাজেদুর রহমান উপজেলার সূর্যপাড়া গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাজেদুর রহমান মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যান। সকাল সাতটার দিকে নৌকায় থাকা অবস্থায় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধারে চেষ্টা চালান। তবে সংবাদ লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। পরিবারের সদস্যদের মাঝে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
এ ব্যাপারে বাগমারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেয় সেইসাথে রাজশাহী সদর থেকে ডুবুরি দল আনা হচ্ছে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়েছি সেখানে হচ্ছে পাঠানো হচ্ছে ।










