১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জাতীয়তাবাদী সমবায়দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত, বক্তব্যে উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার আহ্বান ডা. টিপুর

মান্দা নওগাঁঃ
  • আপডেট সময়ঃ ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে।

মান্দা নওগাঁঃ

রাজধানী ঢাকার ওসমানী মিলনায়তনে আজ ২৭ এপ্রিল (সোমবার) বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায়দলের উদ্যোগে সংবর্ধনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী সমবায়দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এবং নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী সমবায়দল (রাজশাহী বিভাগ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।

বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, সমবায়ভিত্তিক সংগঠন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন সম্ভব। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমবায় খাতকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হলে দক্ষ নেতৃত্ব, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় দেশব্যাপী সংগঠনের কার্যক্রম জোরদার, নতুন নেতৃত্ব তৈরি এবং সাধারণ মানুষের মাঝে সমবায়ের গুরুত্ব তুলে ধরার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

জাতীয়তাবাদী সমবায়দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত, বক্তব্যে উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার আহ্বান ডা. টিপুর

আপডেট সময়ঃ ০৮:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬