০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলের শুভেচ্ছা

শাহিনুর সুজন, রাজশাহী
  • আপডেট সময়ঃ ০৭:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে।

শাহিনুর সুজন, রাজশাহী:
বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতি, রাজশাহী শাখার উদ্যোগে রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ সময় তারা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ, সিনিয়র সভাপতি জামান নবাব, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রহমাতউল্লাহ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতারা নবনিযুক্ত প্রশাসকের প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর দক্ষ নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
জবাবে প্রশাসক মোঃ এরশাদ আলী (ঈশা) সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলের শুভেচ্ছা

আপডেট সময়ঃ ০৭:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬