০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংসদে বাগমারার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এমপি ডা. আব্দুল বারী

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৯:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:

মহান জাতীয় সংসদে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার বাগমারায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

রবিবার (১৯ এপ্রিল) সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তব্যে এমপি আব্দুল বারী সরদার বলেন, “গণতান্ত্রিক দেশে নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। এটা মেনে নেওয়ার মানসিকতা আমাদের সকলের থাকা উচিত। পরাজয়ের গ্লানি নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।”

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং বাগমারার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্যের শুরুতে এমপি আব্দুল বারী সরদার মহান আল্লাহ ও বিশ্বনবী (সা.)-এর প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর বাগমারার সাধারণ জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি উল্লেখ করেন, গত ২৪শে মার্চ হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক সুলতানকে তার বাড়ির পাশের বাজারে একদল দুষ্কৃতকারী নৃশংসভাবে মারধর করে গুরুতর আহত করে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে বাড়িতে থাকলেও, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এমপি আরও জানান, একই কলেজের ভাইস-প্রিন্সিপাল মনসুর রহমানকেও বারবার হুমকি দেওয়া হচ্ছে যেন তিনি কলেজে না যান। তিনি দাবি করেন, এই শিক্ষক ও কর্মকর্তাদের অপরাধ শুধুমাত্র নির্বাচনে তার পক্ষে কাজ করা।

গণতান্ত্রিক সহনশীলতার আহ্বান জানিয়ে এমপি বলেন, পরাজয়ের গ্লানি নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ মানুষকে হয়রানি করা গণতান্ত্রিক রীতি নয়। তিনি সকলের মধ্যে জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেন।
সংসদ অধিবেশনে উপস্থিত অন্যান্য সদস্যরাও তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সংসদে বাগমারার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এমপি ডা. আব্দুল বারী

আপডেট সময়ঃ ০৯:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬