বাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৬:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে ‘বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’।
সেই সাথে অবসরপ্রাপ্ত প্রদর্শক সামসুর রহমানের বিদায় সংবর্ধনা এবং দাখিল ও আলিম পরীক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান। সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ওয়ারেছ আলী।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রদর্শক সামসুর রহমানের দীর্ঘদিনের শিক্ষকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করা হয়। একইসাথে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানানো হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। রঙিন ব্যানার, ফুলের সাজসজ্জা এবং শিক্ষার্থীদের আনন্দময় উপস্থিতি এটিকে একটি স্মরণীয় অনুষ্ঠানে পরিণত করেছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা যোগায় এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চলতে বছর প্রতিষ্ঠান থেকে ৬০ জন শিক্ষার্থী দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।



















