বাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপি ডাঃ বারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৯:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪( বাগমারা) আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং শিক্ষার মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুল মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেন।
বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সমিতির সাধারণ সম্পাদক মজনু মোহাম্মদ, অধ্যক্ষ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আতাউল গনি বুলবুল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ চাঁদপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা নাজমা খাতুন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের গুণগত মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা।


















