০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
মান্দায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এমপি ডা. ইকরামুল বারী টিপু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৫:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১২৩ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলা-তে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন ডা. ইকরামুল বারী টিপু, সংসদ সদস্য, নওগাঁ-৪ (মান্দা)।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে প্রথমে হাড়কেশোর মৌজার গাইডওয়ার ব্রিজের নিকট হতে বিলডুবারাইল পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হবে।
একই সময়ে বাঁকাপুর মৌজার দফাদারের মোড় সংলগ্ন মেইন রোডের নিকট হতে বিলডুবারাইল পর্যন্ত আরেকটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হবে।
উক্ত উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ট্যাগসঃ




















