০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বাগমারায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ ০২:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

বাংলা নববর্ষ উদযাপনে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ এবং অনুষ্ঠানকে সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নববর্ষ উদযাপনে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে উৎসবটি সফল করার আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বাগমারা থানার ওসি তদন্ত কমলেশ দাস, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন, আইসিটি প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, পৌর যুবদল নেতা রেজাউল করিম প্রমুখ। উক্ত প্রস্তুতি সময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০২:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬