বাগমারায় সোহেল ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, ৫ মামলায় জরিমানা ২৮ হাজার
- আপডেট সময়ঃ ০৫:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১৪৮ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে অবস্থিত সোহেল ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়।
অভিযানে মোট ৫টি মামলা দায়ের করা হয় এবং ২৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় জ্বালানি তেল সঠিকভাবে ও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ক্রেতাদের কাছে সুষ্ঠু ও স্বচ্ছভাবে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
















