০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর উদ্যোগে মান্দার উন্নয়ন দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে

নওগাঁ, মান্দা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে।

নওগাঁ, মান্দা প্রতিনিধি:

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় নওগাঁর মান্দা উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে “গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসইকরণ (এইচবিবি) (২য় পর্যায়)” প্রকল্পের আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এইচবিবি করণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পরানপুর, গণেশপুর ও কুশুম্বা ইউনিয়নের কয়েকটি গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহন আরও দ্রুত ও নিরাপদ হবে।

প্রকল্পের আওতায় পরানপুর ইউনিয়নের জিয়াইল গ্রামে প্রায় ১০০০ মিটার রাস্তা এইচবিবি করণ করা হবে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ লাখ ৩৯ হাজার টাকা। এছাড়া গণেশপুর ইউনিয়নে দুটি সড়ক এবং কুশুম্বা ইউনিয়নে একটি সড়কসহ মোট কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা উন্নয়ন করা হচ্ছে, প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার এবং ব্যয় প্রায় ৪১ লাখ টাকার বেশি করে নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব সড়ক কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। এখন রাস্তা উন্নয়নের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হচ্ছে।
উন্নয়ন কাজগুলো সম্পন্ন হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর উদ্যোগে মান্দার উন্নয়ন দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে

আপডেট সময়ঃ ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬