০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

বাগমারায় তেল বিক্রি মনিটরিংয়ে মোবাইল কোর্ট, ৩ মামলা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৪:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় জ্বালানি তেল বিক্রি কার্যক্রম সুষ্ঠু রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) ভবানীগঞ্জ ফিলিং স্টেশন ও শিকদারী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র তদারকি করা হয়। এসময় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলা দায়ের করা হয়। অভিযানে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এছাড়া, জ্বালানি তেল সঠিকভাবে এবং নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের স্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় তেল বিক্রি মনিটরিংয়ে মোবাইল কোর্ট, ৩ মামলা

আপডেট সময়ঃ ০৪:০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬