বরগুনায় ডিবির অভিযানে ২০পিচ ইয়াবা সহ আটক ১
- আপডেট সময়ঃ ০২:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।

সোহেল রানা ( বরগুনা )
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ০১/০৪/২০২৬খ্রিঃ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) জাহিদ হোসেন মিঙ্ঞা সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ আমড়াঝুড়ি টু মাইঠা যাওয়ার রাস্থায় আমড়াঝুড়ি খালের কালভার্ট এর উপর হতে ধৃত আসামী ০১। মোঃ শাহীন হাওলাদার (৩৮), পিতা- শহীদুল ইসলাম, সাং- মাইঠা, ০৩ নং ওয়ার্ড, ০৬ নং বুড়িরচর ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা। জেলা-বরগুনাকে ২০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।যার অবৈধ বাজার মূল্য ৩০০× ২০= ৬,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।














